দীর্ঘ ১যুগ পর পাইকগাছা উপজেলার গড়ইখালীতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনগনের চলাচলের বিকল্প রাস্তা নির্মান করা হচ্ছে। বিকল্প রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসির মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে গড়ইখালী ইউনিয়ন পরিষদের পিছনে দানীয় জমিতে একটি কবরস্থান রয়েছে। কবরস্থানের পার্শ্বে প্রায় ৫০টা পরিবারের বসবাস করে। কিন্তু তাদের চলাচলের রাস্তা হিসেবে কবরস্থানের রাস্তা ব্যবহার করতে হয়। এতে কবরস্থানের পবিত্রতা রক্ষা নিয়ে প্রশ্ন ওঠে জনমনে। সর্বত্র চলে নানান আলোচনা- সমালোচনা। সেকারনে এলাকাবাসী একটি বিকল্প রাস্তার জন্য ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনটি বিবেচনায় নিয়ে ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি বিকল্প রাস্তা নির্মানের উদ্যোগ নেন। সেমতে ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দক্ষিন পার্শ্বস্হ সরকারি খাস জায়গা দিয়ে এ রাস্তা নির্মান কাজ শুরু করেন।
ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত এ বিকল্প রাস্তাটি হবে ৮ ফুট চওড়া ও ৪শ ফুট লম্বা। এদিকে বিকল্প এ রাস্তা নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসির মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। আর রাস্তা নির্মান কাজ শেষ হলে প্রায় ৫০টি পরিবারের চলাচলের পথ সুগম হবে এবং কবরস্থানের পবিত্রতা রক্ষা হবে বলে জানিয়েছেন এলাকাবাসি। এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম জানান, ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সরকারি খাস জায়গা দিয়ে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি বিকল্প রাস্তা নির্মান করা হচ্ছে। খুব শীঘ্রই নির্মান কাজ শেষ হবে বলে আশা করছি। কাজটি শেষ হলে এ রাস্তা দিয়ে ৫০টি পরিবারের যাতায়াতের পথ সুগম হবে এবং কবরস্থানের পবিত্রতা রক্ষা সহ ইউনিয়ন পরিষদ সুরক্ষিত থাকবে। সর্বোপরি, বিকল্প রাস্তা নির্মান কাজ শুরু হওয়ায় ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Comments are closed.