ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রোজা মনি। সে উপজেলার ফুলবাড়ী চরবড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকার আহিদুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার দুপুরের দিকে নিজ বাড়ির উঠানের সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিশুটির মা শিল্পী বেগম রান্নাঘরে ভাত খেতে বসলে সবার অজান্তে রোজা মনি ঘর থেকে বাইরে চলে যায়। এরপর তাকে খুঁজে না পেয়ে আকস্মিকভাবে বাড়ির উঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে তার লাশ ভেসে উঠতে দেখে। এরপর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card