ফেনীতে খড়ের গাদায় আগুন দিয়ে প্রবাসীর স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। শনিবার (০৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদি প্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা ধানক্ষেতের মাঝখান থেকে মারাত্মক রক্তাক্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে ফাতেমা লাইলাতুল কদরের নামাজ পড়ছিলো। এসময় নাকে পোড়া গন্ধ পেয়ে তার মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাহিরে আসলে দেখে খড়ের গোদায় আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নিভাতে। এর ফাঁকে বাহিরে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সকলের অগোচরে ফাতেমাকে তুলে নিয়ে যায়।এরপর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। এরপরও তাকে না পেলে সরকারের জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ধানক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বজনদের অভিযোগ- পাশের বাড়ি খোকন মজুমদারের সাথে জায়গা জমির বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
অপরদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, ফুলগাজী থেকে ফাতোমা নামে একজন রোগীকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার মাথায়, হাতে, পায়ে ও গায়ে বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া গেছে। অতিরিক্তি রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাকে উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়।
প্রসঙ্গত, জায়গা জমির বিরোধের জেরে গত ২৯ মার্চ প্রবাসী ফারুক আহম্মেদের বাড়িতে রাতে হামলার ঘটনায় আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকনের বিরুদ্ধে ফুলগাজী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী।

Comments are closed.