বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাকিলা খাতুনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সোমবার রাত ১০টায় শহরের জহুরুল নগরের একটি ছাত্রী নিবাসের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
সে শাকিলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিবলী জামান জানান,
সোমবার রাতে খাওয়ার জন্য ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থীরা শাকিলাকে ডাকাডাকি করলেও সাড়া পাননি।
পরে ছাত্রী নিবাসের কেয়ারটেকার ও স্থানীয়দের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে
ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কোন হতাশায় রাত ৮টার পর তিনি আত্মহত্যা করেছেন।
পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
আরও পড়ুন :
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- ফেনীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
- চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
- বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি, ভারি বর্ষণের আভাস
- দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ : জিএম কাদের
- নরসিংদীতে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২৩ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন
- বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
- ধোপাখোলায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু
- গণতন্ত্রের নবজাগরণের স্বরূপ ফুটে উঠতে শুরু করেছে : রিজভী
- বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদি
- সরাইলে টিনের ঘরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- দিনাজপুরে নিখোঁজের পরদিন নদীতে ভাসমান লাশ উদ্ধার
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- ফতুল্লার সস্তাপুর এলাকায় কিশোর গ্যাং হামলা চালিয়ে দুই কলেজ ছাত্রকে মারধর

Comments are closed.