বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে এসো আলোর সন্ধানে যুব সংগঠন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ঔষধ, বিশুদ্ধ পানি, রান্না করা খাবারও ত্রান বিতরণ করে এসো আলোর সন্ধানে যুব সংগঠন।

মো: নবী হোসেন স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক কার্যক্রম পরিচালনায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঅনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত রেজিষ্ট্রেশন নারায়ণগঞ্জ-৭০/ সদর- ৩৫ ” এসো আলোর সন্ধানে যুব সংগঠন” । দুর্গত অঞ্চলে ঔষধ, বিশুদ্ধ পানি, রান্না করা খাবারও ত্রান বিতরণ করে এসো আলোর সন্ধানে যুব সংগঠন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের  অগ্রণী ভুমিকায় পাশে এসে দাঁড়িয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি,নারায়ণগঞ্জ, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ, শতায়ু নারায়ণগঞ্জ, নি:স্বার্থ যুব কল্যাণ সামাজিক সংগঠন  ও নারায়ণগঞ্জ জেলার পথচারী মানুষ।


ঔষধ, বিশুদ্ধ পানি, রান্না করা খাবারও ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের  প্রতিষ্ঠাতা ও সভাপতি স্কাউটার মো: নবী হোসেন,  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন,  প্রতিষ্ঠাতা সদস্য ডা: ইব্রাহিম  মারুফ, সোহেল হাওলাদার, নি: স্বার্থ যুব কল্যাণ সামাজিক সংগঠনের সভাপতি  ইফতেখার ভূইয়া রিদ্বিন  আরো উপস্থিত ছিলেন,   এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সহকারী পরিচালক কাজল সরকার, সদস্য, হাসিবুল হাসান শাকিল, সিফাতুল্লাহ যুব, রনি ও মেহেদী প্রমুখ।

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো নবী হোসেন বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এসো আলোর সন্ধানে যুব সংগঠন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন, ২০২২ সালের বন্যায় সিলেটের বালাগঞ্জ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা এডভোকেট মো: নবী হোসেনের সহযোগিতায় আমরা প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারছি। আমরা আরো ভালো ভালো কাজ করতে ইচ্ছুক, প্রযোজন সকলের সহযোগিতা ও দোয়া।