বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের সফর উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পথ সমাবেশ উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পাইকগাছা পৌরসভার সিরাতুল হুদা- ট্র্যাষ্টে উপজেলা জামায়াতের আমীর মাওঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও পাইকগাছা কয়রা আসনের জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মুন্সী মইনুল ইসলাম ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম ও এড. লিয়াকত আলী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি মোঃ আবুজার আল গিফারী, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওঃ বুলবুল আহম্মাদ, থানা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক নুরুজ্জামান, থানা বাইতুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক, মাওঃ আতাউর রহমান, আঃ কুদ্দুস, মাওঃ আব্দুল হান্নান, পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জি এম, আব্দুল্লাহ আল মামুন। পথ সমাবেশ শেষে জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান গদাইপুর ইউনিয়নের মঠবাটিতে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মরহুম মাওলানা শামছুর রহমানের কবর জিয়ারত করে কয়রার উদ্দেশ্যে রওনা হবেন।

এনএএন টিভি  / তৃপ্তি রঞ্জন সেন