বিপিজেএ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৭ তারিখ দুপুর ১২ টায় চাষাড়া শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারন সভায় সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, সহ সভাপতি আমির হোসেন, সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ স¤পাদক হাসান উল রাজিব, ভারপ্রাপ্ত সাংগঠনিক স¤পাদক বিশাল আহমেদ, অর্থ স¤পাদক মোঃ কাইয়ুম খান, সাবেক সাংগঠনিক স¤পাদক মেহেদী হাসান সজিব, সাবেক অর্থ স¤পাদক কাজী আলমাছ, সদস্য মনিরুল ইসলাম সবুজ, কেএইচ মিলন, মোক্তার হোসেন, আরিফুর রহমান, সোহেল রানা, দিনার মাহমুদ ও মাহাবুবুর রহমান খোকা। সভায় আগামী ১০ ডিসে¤বর ২০২৪ মঙ্গল বার নির্বাচন ঘোষনা করা হয়।

এনএএন টিভি / রতন আহমেদ