চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী চাঁন্দ্রাকান্দী গ্রীণক্লাব খেলার মাঠ অবৈধভাবে দখল অপচেষ্টার হাত থেকে রক্ষার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ।
রবিবার (২৬ মে) বিকাল ৪ টায় সাদুল্লাপুর ইউনিয়নের চাঁন্দ্রাকান্দী গ্রীণক্লাব খেলার মাঠে ‘এলাকার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আশে পাশের ১১টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী’সহ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা জানান এলাকার খেলার মাঠ দীর্ঘদিন যাবত অসাধু ব্যক্তিরা ইট পাথর রেখে দখলের পাঁয়তারা করছে। মাটি দখলদার মুক্ত করে শিশু কিশোরদের খেলার জন্য উন্মুক্ত রাখার দাবী জানান তারা।
এনএএন টিভি / সুমন আহমেদ

Comments are closed.