মাদারীপুরে প্রাইভেটকারে এসে কলেজছাত্রীর স্বর্ণালংকার ছিনতাই

মাদারীপুরের ডাসারে প্রকাশ্যে এক কলেজছাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলার ধামুসা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাসি খানম সরকারি শেখ হাসিনা  উইমেন্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসি খানম কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। কিছু দূর হেঁটে যাওয়ার পথে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার সামনে দাঁড়ায়। এ সময় ওই প্রাইভেটকার থেকে নেমে ৩-৪ জন ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে পালিয়ে যায়। ওই সময় সড়কে  লোকজন ছিল না।

ভুক্তভোগী জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার ব্যবহার করে ছিনতাই করা হয়েছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করতে পারবে। তিনি পুলিশের সহযোগিতা চান।

ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ দিলে পুলিশ আইনি পদক্ষেপ নিবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card