মজাদার ওয়াফেল এখন বানিয়ে ফেলুন ঘরেই

দেখতে দেখতে চলে এলো ঈদ। উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে। অনেকে ভেবে রেখেছেন ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি ধরনের খাবার তৈরি করবেন। যেহেতু কোরবানি ঈদ। তাই চারদিকে থাকবে মাংসের ছড়াছড়ি। খাবারের নতুনত্ব আনতে ঈদের দিন বিকেলে তৈরি করতে পারেন মজাদার ওয়াফেল। রেসিপি দিয়েছেন সুতপা দে।

উপকরণ: হাফ কাপ ময়দা, ১/৪ কাপ চিনি, ২ টি ডিম, ১ টেবিল চামচ বেকিং পাউডার, হাফ কাপ তরল দুধ, লবণ স্বাদমতো, স্ট্রবেরি সিরাপ প্রয়োজন হলে।

প্রণালী: একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার চালনি দিয়ে চেলে নিতে হবে। এরপর এতে চিনি, দুধ, লবণ ও ডিম দিয়ে ফেটে খুব ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

ওয়াফেল বেক করা-

ওয়াফেল মেশিনটির নিয়ম অনুযায়ী প্রিহিট করতে হবে। প্রিহিট হলে তাতে ওয়াফেল ব্যাটার দিয়ে আটকে দিন; মেশিনের ওপর একটি বাতি জ্বলে উঠবে। ওয়াফেল হয়ে গেলে ওয়াফেল মেশিনের বাতি বন্ধ হয়ে যাবে অথবা বাতির রঙ বদলাবে। তখন ওয়াফেল মেশিন খুলে নামিয়ে নিতে হবে। এভাবে ওয়াফেল বেক করে সবগুলো ব্যাটার শেষ করতে হবে। ওয়াফেল পরিবেশনের জন্য এর ওপর স্ট্রবেরি সিরাপ কেউ আবার আইসক্রিম বা হুইপড ক্রিমও ওয়াফেলের সাথে পরিবেশন করে থাকেন।

 

এনএএন টিভি