৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক হাফেজ মাওলানা কামাল হোসেন এর নাম উল্লেথ করে গত ২রা জুন/২০২৪ খ্রি. ৩ (তিন) বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম এর নিকট কমিটি করার সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ বিভাগীয় সাংগঠনিক টিম সমন্বয়ক চট্টগ্রাম বিভাগীয় মনির হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুমোদনের দিন থেকে আগামী ৩ (তিন) বছর এ কমিটি দায়িত্ব পালিন করবেন।

এ বিষয়ে, বর্তমান দায়িত্ব প্রাপ্ত সভাপতি নজরুল বলেন- বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত আওয়ামীলীগের একজন কর্মী হয়ে কাজ করছি। খাগড়াছড়ি জেলার মাটি ও মানুষের নেতা আমার প্রিয় অভিভাবক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র নির্দেশনায় এ জেলাকে এগিয়ে নিতেই কাজ করবে বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা শাখা।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার