নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টিটিহারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আব্দুল গফুর (৪৫) তিনি টিটিহারি গ্রামের মৃত নছের উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক ছিলেন ।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত শক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন তেঁতুলিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য আবু বাক্কার সিদ্দিক
বিষয়টি সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক কাজী বলেন, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএএন টিভি/আল আমিন স্বাধীন
