মৃত শিল্পকারিগরদের বাপদাদার পেশা ধরে রাখতেই অক্রান্ত পরিশ্রম

শেরপুর জেলার নকলা উপজেলার বিহারিরপাড় পাল পাড়া তাদের ২০০ বছর যাবত সেখানে বসবাস । অতিতে বাপদাদার পেশা ছিলো মাটি দিয়ে বিভিন্ন তৈজস পত্র অথবা মাটির বাসনকোশন তৈরি করা । এগুলো তৈরি করে তারা পুরা পরিবারের ব্যায় নির্বাহ করতো ।

এখন প্লাস্টিক বাজারে এসে তাদের অতীত ঐতিহ্যকে ধবংস করে ফেলেছে। তারা এখন মাটির বাসনকোশন তৈরি করলেও বাজারে বিক্রি হচ্ছে কম । বাপদাদার পেশা হিসাবে অতিতকে ধরে রাখতে তারা করছেন প্রাণ পনচেষ্টা। পালদের মাঝে অনেকেই অন্য পেশায় চলেগিয়েছেন । যারা অত্যান্ত গরিব তারাই শুধু রয়েছেন এই পেশায় । মাটির তলদেশে থেকে কাঁদা মাটি এনে প্রথমেই কাঁদা দিয়ে তৈরী করতে হয় বাসনকোশন ও খেলার সামগ্রী এরপর মাটিতে শুকিয়ে সেগুলো পুড়াতে হয় তারপর বাজার জাত করতে লাগে পরিবহন । তাদের সবকিছু খরচ করে থাকে শুধু সামান্য টাকা । যা দিয়ে জীবন জীবিকা অত্যন্ত দুঃখের এবং কষ্টকর হয়ে দাড়িছে । তবো তারা বসে নেই বাপদাদার স্মৃতি ধরে রাখতে চালিয়ে যাচ্ছেন প্রাণ বন্ত পরিশ্রম ।

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল