ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৫,৮৩০ পিস ইয়াবা, ১৭৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৩৪ কেজি ৭১২ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশী মদ, ১৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

Comments are closed.