শিবগঞ্জে ভূমি মেলা উদপাযন উপলক্ষে প্রেস কনফারেন্স

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন ব্যাপি ভূমি মেলা উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকের নিয়ে প্রেস কনফারেন্স করেছেন উপজেলা ভূমি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ভবনের সভা কক্ষে এ প্রেস কনফারেন্স হয়।

প্রেস কনফারেন্সে ভূমি মেলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ। এসময় উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি মোহা. ইমরান আলী, উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ টুকু, দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি আহসান হাবিব, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সারাদেশে একযোগে আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩দিন ব্যাপি ভূমি সংক্রান্ত বিষয়ে মেলা হবে উপজেলা ভূমি অফিস চত্বরে। মেলা ভূমি সংক্রন্ত বিষয়ে বিভিন্ন স্টল থাকবে। যা উপজেলা সব শ্রেণির মানুষ ভূমি সংক্রান্ত সেবা নিতে পারেন। এছাড়া মেলায় যে সব সেবা গৃহিতা যাবেন তা তাৎক্ষনিক সেবা পাবেন বলে আশা ভ্যক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ।

এনএএন টিভি / আহসান হাবীব