“নিয়মিত ভুমি কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩দিন ব্যাপি ভূমি মেলা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভূমি তৌফিজ আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, বিআরডিবি’র কর্মকর্তা মোঃ শাহিন আকতারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সভায় ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এনএএন টিভি / আহসান হাবীব
