শিবগঞ্জে হত্যা মামলায় আ’লীগ সভাপতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা (৭০) কে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার দাদনচক হলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা উপজেলার দাদনচক এলাকার মৃত মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার দাদনচক হলমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানার একটি হত্যা মামলার (অপারেশন ঈগল হান্ট) এজাহারভুক্ত আসামি। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএএন টিভি / মোঃ আহসান হাবীব