খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে পৌর প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নিয়োগ প্রাপ্ত খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা পৌর প্রশাসক উপস্থিত ছিলেন ।
বৃহস্পতিবার সকালে পৌর সম্মেলন কক্ষে নবনিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও নিউজ ২৪ টেলিভিশন এর সাংবাদিক মোঃ জহুরুল আলম, বাংলা ভিশন এর সাংবাদিক এইচ.এম.প্রফুল্ল সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী গণ পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন
। এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সরকারের মুল উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যানকর করা। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
