সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে ১২৮টি পদে কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশ্নপত্র ফাঁস, প্রতিটি পদের বিপরীতে মোটা অংকের আর্থিক লেনদেনের খবর জেলাব্যাপি চাউর হওয়ায় স্বাস্থ্য বিভাগের এই নিয়োগ নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমলোচনা। অবৈধ এই নিয়োগ প্রক্রিয়া বন্ধে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলার সচেতন নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা ভূমিহীন সমিতি। এদিকে পরীক্ষার প্রশ্ন ফাঁস, প্রতিটি পদেও বিপরীতে ব্যাপক অর্থ বাণিজ্যসহ আরও নানা অভিযোগে গত ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়া সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ১২৮ পদে কর্মচারী নিয়োগ বন্ধে স্বাস্থ্যমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।
এনএএন টিভি / আব্দুর রশিদ
