নাটোরের সিংড়া উপজেলার জোলার বাতার দ্বিতীয় ব্রিজের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মে) দুপুর তিনটার দিকে সিংড়া উপজেলার জোলার বাতা এলাকা থেকে মহিলাটির মরদেহ পাওয়া যায়। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি এবং তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তার গলায় কাঁটা চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দিতে পারে। মৃত মহিলার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যে অজ্ঞাত মহিলার নাম পরিচয় সনাক্তের জন্য কাজ করছে সিআইডি, পিবিআই, ডিবি ও পুলিশ।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
