জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচী পালিত।
জামায়াতে ইসলামী ৫ নং ওয়ার্ড, ১০ নং চৌগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ছোটচৌগ্রাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাহার কামরুল, সেক্রেটারি সারদুল ইসলাম, সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক হেলাল শেখ, অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাব্বানী, এনামুল হক রফিক, আবির হোসেন প্রমুখ।
এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
