“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
পরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মিঠুন কুন্ডু, বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, সদস্য সারোয়ার হোসেন, শিক্ষার্থী’সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
