গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ বন্দর কলাবাগ জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন দক্ষিণ।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন সুমিষ্ট ভাষী হজরত মাওঃ মোল্লা নাজমুল হাসান। তিনি বলেন,১৬ টি বছর এদেশের মজলুম জনগণ খুব কষ্টের স্বীকার হয়েছে। আল্লাহ তায়ালা উত্তর গগনের কালো মেঘ থেকে কিছুটা আলো দিয়েছেন।আল্লাহ যখন নবীকে নবুয়ত দিয়েছেন, তখন আমাদের নবী দ্বীনের দাওয়াতের ফলে অনেক লাঞ্ছনা,গঞ্জনা পেয়েছেন।
কিন্তু আরবের মধ্যে রাসূল (সাঃ) সর্বময় বিশ্বাসী ছিলেন। আল্লাহর রাসূল (সাঃ) কে সর্ব প্রথম আবু বকর (রাঃ) এবং খাদিজা (রাঃ) নির্ধিদায় নবী এবং রাসূল (সাঃ) হিসেবে মেনে নিয়েছেন।এর প্রধান কারন তার জীবন আদর্শ।আল্লাহর নবীর সুরত বা সুন্নাত অনুযায়ী চললে আল্লাহকে পাওয়া সম্ভব।
এছাড়া প্রধান আলোচক বন্দর কলাবাগ জামে মসজিদের খতিব মুফ্তি রিয়াজুল হক মজুমদার বলেন, ঈমান আনার পরে প্রধান কাজ হলো নামাজ।শয়তান ভালো কাজে বাধা দেয়।অনেকে ইসলামের কাজ করে,কিন্তু ইসলাম কায়েম হোক এটা চায় না।প্রথম তাকবিরে তাহারিমা না পড়লে নামাজ হবেনা।
মৃত্যুর আগে আল্লাহর কাছে অনেকেই সময় চাইবে যে,আল্লাহ আমাদেরকে সুযোগ দাও, এই ভূল পথে আর চলবো না।নামাজ, রোজা থেকে শুরু করে দ্বীন কায়েমের সমস্ত হুকুম আহকাম কায়েম করবো।কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না।সুতরাং এখন থেকে দ্বীন কায়েমের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সকলকে আহবান জানাচ্ছি।
এই মাহফিলে বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা খোরশেদ আলম ফারুকী এবং বিশিষ্ট শিক্ষাবিদ,ইসলামী চিন্তাবিদ মাওলানা নূরূল আমিন।এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্দর ইউনিয়ন দক্ষিণের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
এনএএন টিভি / সুমন ইসলাম
