কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য স্মার্ট শিক্ষার সুযোগ ত্বরান্বিত করতে কৌশলগত একসাথে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)। এ সহযোগিতার বিষয়ে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
এ সমঝোতা স্মারক বাংলাদেশে স্মার্ট ক্যাম্পাস ও স্মার্ট ক্লাসরুমসহ স্মার্ট শিক্ষার সকল উদ্যোগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে হুয়াওয়ের প্রতিশ্রুতিরই একটি প্রতিফলন। হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি), ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইত্যাদির মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন সুযোগ এবং সম্ভাবনা তৈরির জন্য যৌথভাবে কাজ করবে হুয়াওয়ে এবং বিডিআরইএন। এই প্রক্রিয়ায়, হুয়াওয়ে, বিডিআরইএন-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানকে উচ্চ-গতির ইন্টারনেট/ডেটা সংযোগ হার্ডওয়্যার এবং অন্যান্য সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরবরাহ করবে।
রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেং জিয়াওলেই (অ্যান্ডি); এবং বিডিআরইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সাক্ষর করেন।
এছাড়া অ্যালেন লিউ, ভাইস প্রেসিডেন্ট, হুয়াওয়ে সাউথ এশিয়া এবং ম্যানেজিং ডিরেক্টর, গভর্নমেন্ট এবং এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ, হুয়াওয়ে বাংলাদেশ এবং ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিডিআরইএন ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মুহাম্মদ আলমগীর ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আলমগীর বলেন, “বিডিআরইএন বাংলাদেশের একটি স্বনামধন্য অলাভজনক প্রতিষ্ঠান যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ও উচ্চমানের নেটওয়ার্কিং সেবা প্রদান করে। আমি মনে করি, আগামীতে শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব হতে চলেছে সেখানে হুয়াওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Comments are closed.