জাহাঙ্গীর আলম বাদল সৎ যোগ্য ত্যাগী পরিক্ষিত কর্মীবান্ধব নেতা হিসেবে জনমত জরিপে এগিয়ে রয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নরসিংদী-৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুশিক্ষিত ন্যায় নীতিবান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম বাদল। তিনি এ আসনের সৎ যোগ্য ত্যাগী পরিক্ষিত কর্মীবান্ধব নেতা হিসেবে জনমত জরিপে এগিয়ে রয়েছে।

জানাগেছে, মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ ও কাঁকন নদী বিধৌত দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা হিসেবে পরিচিত নরসিংদীর রায়পুরা উপজেলা। মেঘনা নদী বেষ্টিত চরএলাকা, পূর্বএলাকা,পশ্চিম এলাকা, উত্তর-দক্ষিন এলাকা। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়েই গঠিত নরসিংদী-৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকা । এখানে ৭ লক্ষ লোকের বসবাস ।
জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর এ আসনে আবারও সক্রিয় হয়েছে নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা । এর মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ কে এম জাহাঙ্গীর আলম বাদল দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকায় দলীয় সভা সমাবেশে অংশগ্রহন করে ব্যস্ত সময় পার করছেন । এ আসন থেকে একজন সক্রিয় বিএনপি নেতা হিসেবে ২০১৮ সালেও বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিয়ে ছিলেন প্রতিকুল পরিস্থিতি ও দলীয় প্রার্থী পক্ষে তার সমর্থকগন নিয়ে নির্বাচনী কাজে বিভিন্ন ভাবে কার্যক্রমে অংশগ্রহন করেছেন।

এ কে এম জাহাঙ্গীর আলম বাদল নরসিংদী-৫ আসন রায়পুরা আমিরগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, এ কে এম জাহাঙ্গীর আলম বাদল। কেন্দ্রীয় তাঁতীদলের সভাপতি,জেলা বিএনপির সভাপতি সাবেক ২বারের এমপি অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল আলী মৃধার আস্থাবাজন কর্মী ছিলেন। তার নিজ ইউনিয়ন আমিরগঞ্জ প্রায় ৪০ হাজার ভোটার বসবাস। প্রতিটি এলাকায় বিশাল কর্মী সমর্থক রয়েছে। তার দলীয় মনোনয়ন নিশ্চিত করতে সকল ঐক্যবন্ধভাবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি বিএনপির সাংগঠনিক কর্মসুচি ছাড়াও মসজিদ ,মাদ্রাসা,স্কুল,কলেজ সহ এলাকার উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন । জনমত জরিপে সৎ যোগ্য ত্যাগী পরিক্ষিত সহজ সরল কর্মীবান্ধব ভাল নেতা হিসেবে তৃণমুল পর্যায়ে ভাল অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। আওয়ামী সরকারের আমলে সকল হামলা মামলা উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে নিজের জীবন বাজি রেখে তার সমর্থকদেরকে সাথে নিয়ে দলীয় প্রতিটি কর্মসূচী পালন করে পরিক্ষিত ত্যাগী নেতা হিসেবে কেন্দ্র,জেলা,উপজেলা,ইউনিয়ন সহ তৃণমুল পর্যায়ে ব্যাপক পরিচিতি রয়েছে। মামলাবাজ সরকারের আমলে নেতাকর্মীদের মামলা থেকে ছাড়াতে জেলখানায় বন্ধি অবস্থায় ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের খোজখবর নিয়ে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাড়িয়ে ভাল মানবিক নেতা হিসেবে সর্ব মহলে স্থান দখল করে নিয়েছেন ।

বিগত দিনে সংগঠন পরিচালনা সহ দলীয় নেতাকর্মীদের সুখে-দু:খে পাশে থেকে এলাকার সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি গনসংযোগে রায়পুরায় প্রতিটি পর্যায়ে সরব রয়েছেন। দূর্নীতি অনিয়মের বিরোদ্ধে সব সময় কথা বলে প্রতিবাদী সৎ সাহসী নেতা হিসেবে সুনাম অর্জন করেছেন। তার নিজ এলাকায় নিজ নামে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠা করে বিস্তারে শিক্ষার আলো ছড়াতে র্দীঘদিন যাবৎ প্রতিটি এলাকায় সামাজিক কর্মকান্ড করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। রায়পুরার প্রতিটি এলাকায় স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য অগ্রণী ভুমিকা পালন করেছেন। এ কে এম জাহাঙ্গীর আলম বাদল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে বিগত দিনে দলীয় সকল সাংগঠনিক কর্মকান্ড যথাযথভাবে দায়িত্ব পালন করতে বিএনপির সকল নেতাকর্মী সাথে নিয়ে ঐক্যবন্ধভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে দলীয় নির্দেশনা বাস্তবায়ন করতে মানুষিক ভাবে প্রস্তুত আছেন। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে, রায়পুরায় বেকার সমস্যা সমাধান কল্পে শিল্পকারখানা স্থাপন,কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন,নদীভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, এলাকায় গ্যাস সংযোগ ও শিক্ষা ব্যবস্থা সামাজিক নিরাপত্তা জোরদার করতে আশ্বাস প্রদান করেছেন। এক এলাকার সাথে অন্য এলাকার সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় রাস্তাঘাটি নির্মান ,ব্রিজ নির্মান সহ অঞ্চল ভিত্তিক পরিকল্পনা মাফিক উন্নয়ন করার আশাবাদ প্রদান করেছেন। তিনি আরো বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়ন করতে জেলা বিএনপির সভাপতি খাইরুল কবীর খোকন ও সাধারন সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহীর নেতৃত্বে দলীয় সকল নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করে যাবেন। তিনি আরো বলেন, রায়পুরার আইনশৃঙ্খলার উন্নতি কল্পে মাদক,দুর্নীতি অনিয়ম, হানাহানি রোধ করতে সামাজিক বন্ধন ও সামাজিক সম্প্রতি প্রতিষ্ঠা করে একটি মানবিক রায়পুরা গড়তে প্রচেষ্টা চালাবো।

এনএএন টিভি  / হাবিব আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card