ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর ও আমিনবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকা ও হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে এসব ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক পাবনা জেলার চাটমোহর থানার মনছুরাপুর গ্রামের আলফোতের ছেলে মামুন শেখ (২৫)।

নিহত অপরজন ভারসাম্যহীন ব্যক্তি। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান জানান,

রাতেই হেমায়েতপুর ও আমিনবাজারের দুই ঘটনায় নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

অটোরিকশাচালক মামুন শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানতে পিবিআইর সহায়তা নেওয়া হচ্ছে।

এই দুই ঘটনায় ঘাতক পরিবহণগুলো চিহ্নিত করার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন :

 

এনএএন টিভি