ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ে বাথুলি বাসস্ট্যান্ডে অজ্ঞাত পরিবহনের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী (২৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাংগামোড় এলাকার সেকেন্দার আলীর ছেলে।
মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান,
সকালে মোটরসাইকেল যোগে আরিচা মুখে যাচ্ছিলেন শাহজাহান আলী।
এসময় অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।
এঘটনায় ঘাতক পরিবহনটিকে সনাক্তের চেষ্টা চলছে।
নিহতের বড় ভাইকে সংবাদ পাঠানো হয়েছে।
তারা আসলে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন :
- ভঙ্গুর ও মলিন নখের জন্য উপকারী তেল
- ঢাকা-ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৪
- ঢাকার সঙ্গে সারাদেশের রেলপথ এ যোগাযোগ বন্ধ
- তিন দফা দাবিতে জ্বালানি তেল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন
- রবিবার সকাল ১০ টা থেকে শুরু ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা
- ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট শুরু
- স্বামী-স্ত্রী ছিলাম, সেটাই আছি : রাহুল
- একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ
- দেশের চারটি অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত
- ভারত ম্যাচের আগে মাঠে পাকিস্তানি খেলোয়াড়দের নামাজ
- বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

Comments are closed.