প্রথম সেলস অফিস চালু করেছে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।
এখন থেকে অনলাইনের পাশাপাশি যাত্রীরা রাজধানীর উত্তরা সেলস অফিস থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে উত্তরা তিন নম্বর সেক্টরে সেলস অফিসটি উদ্বোধন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ, জনসংযোগ বিভাগের কর্মকর্তা সাকিব হাসান শুভ ও
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলমসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

এর আগে, নাট্যজন জাহিদ হাসানকে ফুল দিয়ে বরণ করেন তারা।
এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ বিভাগের কর্মকর্তা সাকিব হাসান শুভ জানান,
এখানে যাত্রীদের টিকিট বাতিল, রিফান্ড ও ফ্লাইটের সময় পরিবর্তনসহ অন্যান্য যাবতীয় সুবিধা থাকবে।
শিগগিরই উত্তরার সেলস অফিস থেকে হোটেলসহ কক্সবাজারের এয়ার টিকিটের আকর্ষণীয় প্যাকেজ কিনতে পারবেন যাত্রীরা।
জানা গেছে, দেশের বেসরকারি এই এয়ারলাইন্সটি বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ১০টি ফ্লাইট পরিচালনা করছে।
শীঘ্রই ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে জানিয়েছে তারা।
দেশের এই বেসরকারি এয়ারলাইন্সটি গত বছরের ২৪ ডিসেম্বর আকাশে ডানা মেলে এবং
সেদিন থেকে ঢাকা থেকে কক্সবাজার রুটে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করে।
আরও পড়ুন:
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- দেহরক্ষীর বিয়েতে গিয়ে কটাক্ষের শিকার কার্তিক আরিয়ান
- ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
- বাবার হাতে খুন ১২ বছরের রায়হান!
- ’আন্তর্জাতিক শ্রমিক দিবস‘-এ বিএনপির শ্রমিক সমাবেশ
- ভারতে অভিনেত্রী সামান্থার নামে মন্দির
- গাজীপুরে কারখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণ; দগ্ধ ১৬
- কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও
- নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১

Comments are closed.