গুটি গুটি পায়ে ‘জ্বীন’ সিনেমা সাফল্যের পথেই হাঁটছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ১৯টি শো চলছে সিনেমাটির ৷
লায়ন্স সিনেপ্লেক্সেও ভালো দর্শক আসছে নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দেখতে।
বিশেষ করে সিনেপ্লেক্সগুলো শিশু ও নারী দর্শকের উপস্থিতিতে প্রাণ ফিরিয়ে এনেছে এই ছবি।
দ্বিতীয় সপ্তাহে অল্প হলে চলছে ছবিটি। আশার কথা হলো, সেসব জায়গায় শোগুলো হাউসফুল যাচ্ছে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পেজটিতে চোখ রাখলে এমন তথ্যই মিলছে৷
সিনেমাটির অভিনেতা আব্দুন নূর সজলও দাবি করলেন, হিট হওয়ার পথে ক্রমশ এগিয়ে চলেছে ‘জ্বীন’।
ভালো কিছুর আশা নিয়েই এখনও সিনেমাটির প্রচারে সরব জাজ মাল্টিমিডিয়া৷ প্রচারে সক্রিয় জনপ্রিয় অভিনেতা সজলও।
এ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে একপ্রকার সিনেপ্লেক্স মাতিয়ে তুলেছেন শিল্পীরা। আলাদা করে নজর কেড়েছে পূজা চেরীর অভিনয়ও।
জাজ মাল্টিমিডিয়ার দাবি, ‘জ্বীন’ যে পরিমাণ দর্শকের সাড়া পাচ্ছে সেটা অব্যাহত থাকলে বড় সাফল্যের মুখ দেখবে সিনেমাটি। দর্শক ছবিটি দেখে মুগ্ধ হচ্ছেন৷ তারাই এর প্রচারণা করছেন।
অপরদিকে, দর্শকদের প্রচারণার বিষয়টিই সিনেমাটির জন্য অন্যতম আশীর্বাদ বলে মনে করছেন সজল।
তিনি বলেন, “আমরা নিকট অতীতে দেখেছি কোনো সিনেমার প্রচারে স্বয়ং দর্শক যখন অংশ নেন তখন সেটা খুব ফল বয়ে আনে ৷
আমি অভিভূত দর্শকের সাড়ায়৷ এখনও ঝাঁকে ঝাঁকে দর্শক সিনেমাটি দেখছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় তাদের মুগ্ধতা প্রকাশ করছেন।
অন্যদের হলে গিয়ে ‘জ্বীন’ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন৷ এটা খুবই ইতিবাচক এবং জরুরি আমাদের ইন্ডাস্ট্রির জন্য।”
সজল মনে করেন, এখনও একটা বড় অংশ সিনেমা দেখার বাকি। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন৷ এবার লম্বা ছুটি থাকায় তাদের ফিরতে দেরি হচ্ছে৷ তারা শহরে এলে আরও দর্শক বাড়বে।
আরও পড়ুন:
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
- দেহরক্ষীর বিয়েতে গিয়ে কটাক্ষের শিকার কার্তিক আরিয়ান
- ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
- বাবার হাতে খুন ১২ বছরের রায়হান!
- ’আন্তর্জাতিক শ্রমিক দিবস‘-এ বিএনপির শ্রমিক সমাবেশ
- ভারতে অভিনেত্রী সামান্থার নামে মন্দির
- গাজীপুরে কারখানার কম্প্রেসার রুমে বিস্ফোরণ; দগ্ধ ১৬
- কয়লাসংকটে বন্ধ হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রও
- নোমান-রাকিব হত্যা মামলার আরও ৪ আসামি গ্রেফতার
- রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ১১

Comments are closed.