মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (০২ সেপ্টেম্বর) থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায়

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি ৯৪০ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা,

৪ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ২৭ বোতল ফেনসিডিল ও ২৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card