মালয়েশিয়ায় দগ্ধ হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতের নাম মনিরুজ্জামান (৪২)। তিনি যশোরের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে সারডাং হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামে একটি ছাপাখানায় আগুনের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ঝিনাইদহের লিটন (৩৪) ও পাবনার মোরাদ আলী মোল্লা (৩৮) মারা যান। দগ্ধ চারজনকে আশঙ্কজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার সকালে মারা যান যশোরের মনিরুজ্জামান।
বাকি তিনজন একই জেলা যশোরের রাজা (২৯), মো. সাইফুল ইসলাম (৪২) ও বাবলু রহমান (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন।
তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের যথাযথ চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল উভয়ের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে হাইকমিশনের প্রতিনিধি দল সারডাং হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন কল্যাণ সহকারী (লেবার) জাহাঙ্গীর আলম।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান,
অগ্নিকাণ্ডের সময় ছয় বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান।
আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে। নিহত দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবিপিএম অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন,
ছাপাখানাটির আকার ৬০ বাই ৮০ বর্গফুট। দমকলকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বিস্তারিত জানতে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
- ট্রাকের চাপায় শিশুসহ তিনজন নিহত
- প্রধানমন্ত্রীর সাথে শামীম ওসমান, আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ ও প্রীতিভোজ
- আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা: ফখরুল
- মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল মারা গেলেন
- বিএনপি চেয়ারপারসন মৃত্যুর সঙ্গে লড়ছেন: মির্জা ফখরুল
- চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার; আটক ২
- হুইল চেয়ারে বসা অবস্থায় কুপিয়ে হত্যা; ভাইরাল ভিডিও
- ওকুজকু অপেক্ষা জন্ম দিলো নতুন ভালোবাসার নিদর্শন!
- বিএনপি চেয়ারপারসন মৃত্যুর সঙ্গে লড়ছেন: মির্জা ফখরুল
- বিএনপি চেয়ারপারসন মৃত্যুর সঙ্গে লড়ছেন: মির্জা ফখরুল
