মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল মারা গেলেন

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নিজামুল হক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিজামুল হকের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে।

গত ১০ এপ্রিল রাজধানীর ভাটারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

কারা সূত্রে জানা যায়,

‘সকালে ৭৫ বছর বয়সী নিজামুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে ঢাকা মেডিকেলে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,

‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি