সুশান্ত সিং রাজপুত নেই তিন বছর!

২০২০-এর ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের উদ্ধার করা হয়। এরপর কেটে গেছে তিন বছর। এদিকে, এই অভিনেতার মৃত্যুর তিন বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর রহস্যভেদ হয় নি এখনও। তিন বছরেও অভিনেতার মৃত্যু মামলায় চার্জশিট দিয়ে উঠতে পারেনি সিবিআই। মামলার দ্রুত নিষ্পত্তিরও কোনো আশা দেখা যাচ্ছে না।

বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের জীবনাবসান ঘটলেও তার উজ্জ্বল রশ্মি কিন্তু এখনও ছিটেফোঁটাও ম্লান হয়ে যায় নি।

সুশান্ত

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান, মহাকাশ, তারামণ্ডল নিয়ে ছিল তার অগাধ চর্চা। তার এই বিশেষ গুণই তাকে আলাদা করে তোলে বলিউডের তথাকথিত আর পাঁচজন অভিনেতাদের থেকে।

জানা যায়, অজানাকে জানার, অদেখাকে দেখার অদম্য ইচ্ছা ছিল তার মধ্যে। আর সেই ইচ্ছা থেকেই তিনি তৈরি করেছিলেন নিজের ৫০টি স্বপ্নপূরণের লিস্ট।

‘প্লেন চালানো, মহিলাদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া, ধনুর্বিদ্যায় পারদর্শি হয়ে ওঠা,

বাঁ হাতে ক্রিকেট খেলা, কলেজ হোস্টেলে একটা সন্ধ্যে কাটানো, ডিজনিল্যান্ডে পাড়ি,

নিজের রোজগারে ল্যাম্বরগিনি কেনা, স্বামী বিবেকানন্দের উপর একটি ডকুমেন্টরি বানানো’

এই রকম ৫০টি স্বপ্নের তালিকা তৈরি করেছিলেন সুশান্ত। যার কয়েকটি তিনি পূরণ করলেও অধিকাংশই রয়ে গিয়েছে অপূর্ণ। ডায়েরির পাতায় এই স্বপ্নগুলো আজও জ্বলজ্বল করে কিন্তু পূরণ করার জন্যে নেই সুশান্ত।

সুশান্ত

উল্লেখ্য, ১৯৮৬ সালের ২১ শে জানুয়ারি বিহারের পূর্ণিয়াতে জন্মগ্রহণ করেছিলেন সুশান্ত।

বাবা কৃষ্ণকুমার সিং এবং মা উষা সিং। দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও তার আগ্রহ ছিল আস্ট্রফিজিক্সে। তিনি পেয়েছিলেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ফিজিক্স অলিম্পেড’এর খেতাব।

হতে চেয়েছিলেন একজন মহাকাশচারী। মহাকাশ, তারামণ্ডল নিয়ে ছিল তার অসীম আগ্রহ।

সেই আগ্রহ থেকেই তিনি নিজের বাড়ির বারান্দায় বসিয়েছিলেন আস্ত একটি টেলিস্কোপ।

এছাড়া, বই পড়তে সাংঘাতিক ভালোবাসতেন, কিছুটা বইপোকা বলা চলে। শ্যুটিং ফ্লোরেও বই সব সময় সঙ্গে রাখতেন।

সুশান্ত

তবে ২০০৯ সালে ছোট পর্দার ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় মুখ্য চরিত্রে অভিনয় দিয়ে শুরু তার অভিনয় জগতে পথচলা।

এরপর ২০১৩ সালে মুকেশ ছাবরার পরিচালনায় ‘কাই পো চে’ ছবি দিয়ে বলিউড অভিষেক হয় সুশান্তের।

স্বল্প দিনের চলচ্চিত্র জীবনে তিনি বলিউডকে উপহার দিয়েছেন ‘পিকে’, ‘এম.এস ধোনি’, ‘কেদারনাথ’, ‘ছিছরে’র মতো অসাধারণ ছবি গুলি।

তার শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাওয়ার আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা।

এনএএন টিভি