কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীরের জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ জুন) রাত সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ সম্পন্ন হয়।
শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩) বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল মালেকের ছেলে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
ঘটনা সূত্রে জানা যায়,
‘সোমবার (১২ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় তানভীর। এর ৪৪ ঘণ্টা পর গতকাল তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এরপর রাত সোয়া ১০টার দিকে তার মরদেহ নিজ জেলা বরগুনায় পৌঁছে এবং বরগুনা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়।
এদিকে, তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে পুরো জেলা জুড়ে। তার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামে কলেজ মাঠে।
শেষবারের মত তাকে এক নজর দেখতে ভীর করে জেলার সর্বস্তরের মানুষ।
ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। ছোটবেলার সহপাঠীরাও বন্ধু হারানোর শোকে কাতর।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন— বরগুনা পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, এক উজ্জল মেধাবীকে হারালাম আমরা। তার পরিবারকে সান্তনা দেওয়ার মত ভাষা আমাদের নেই। আল্লাহ তানভীরকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আরও পড়ুন:
- সুশান্ত সিং রাজপুত নেই তিন বছর!
- আজ আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
- নরসিংদীতে বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ
- কোরবানি আগে নাকি ঋণ পরিশোধ আগে?
- ৩০টি ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যা
- কক্সবাজারে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- ১০টি অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ড
- টুইটার বিশ্বের সবচেয়ে নির্ভুল তথ্যের ভান্ডার হবে
- পশুবাহী গাড়ি থামানো যাবে না সুনির্দিষ্ট কারণ ছাড়া
- মানবতাবিরোধী মামলার আসামি নিজামুল মারা গেলেন
- ওকুজকু অপেক্ষা জন্ম দিলো নতুন ভালোবাসার নিদর্শন!
- কিউই অলরাউন্ডারের হাতছাড়া হয়ে গেলো এবারের বিশ্বকাপ!
- পতিত অটোরিকশায় ছিলো ৮০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা

Comments are closed.