চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। নিহতের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
এ ঘটনায় আহত ব্যক্তি হলেন একই ইউনিয়নের মো. ভোলার ছেলে রাজু। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন গরু চোরাচালানী গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এঘটনার পর সাইফুলের মরদেহ বিএসএফ নিয়ে যায়। এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ককে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Comments are closed.