ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে আম্বিয়া বেগম (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে আম্বিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই সন্তানের জননী আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আ.লতিফ মোড়লের স্ত্রী।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় একটি কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয়রা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফকিরহাট থানা পুলিশ। এরপর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়, পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফুল আলম জানান,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এর আগে ২ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারী উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছিলেন, চলতি সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে। এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যে খুচরা বাজারে ভোজ্যতেল প্রতি লিটার ১৬৩ টাকা দরে বিক্রি শুরু হবে।

 

আহসানুল ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ত্রয়োদশ মন্ত্রীপর্যায়ের বৈঠকের সময় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সেখানে ভারতের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে, বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ পাঠানোর বিষয়ে চিঠি ইস্যু করতে তিনি নির্দেশ দিয়েছেন।

Share this news as a Photo Card