এশিয়া মহাদেশের বৃহত্তম প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘প্লাটিনাম জয়ন্তী’ উযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কেটে উযাপন করা হয়েছে।
রবিবার (২৩জুন) সকালে নরসিংদীর পান্থশালা থেকে উপজেলা আওয়ামী লীগ অফিসে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন এর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক আফজাল সচিব এর সঞ্চালনায় নরসিংদী-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক,উপজেলা পরিষদের ২বারের সাবেক সফল চেয়ারম্যান পরিক্ষিত ত্যাগী,অন্যায়ের প্রতিবাদী,সৎ সাহসী,অকান্ত পরিশ্রমী নেতা মো: মিজানুর রহমান চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি,পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত একেএম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পরিচালক চর এলাকার কৃতি সন্তান আলহাজ ফেরদৌছ কামাল জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো: মাসুদুর রহমান মাসু. মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আমির হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজান, রায়পুরা পৌর যুবলীগ সাধারন সম্পাদক কামাল হোসেন, শ্রীনগর ইউনয়ন আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মেম্বার,উপজেলা যুবলীগ নেতা সোহাগ চৌধুরী,উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ আলী, মালইশিয়া শাখা যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী প্রিন্স সোহেল ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসে বক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মিজানুর রহমান চৌধুরী বলেন, এদেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল দিন গুলো অতিবাহিত করছেন। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে।
অনুরূপভাবে গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। দিবসটি উযাপন উপলক্ষে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় অনেক অশ্রু, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ফিরে পায় ‘ভাত ও ভোটের অধিকার’; দীর্ঘ স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রা।
আজ বঙ্গবন্ধু কন্যা,রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্থিতিশীল অর্থনীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, উন্নয়নে গতিশীলতা, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের ফলে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
তিনি আরো বলেন,রায়পুরাতে একজন আওয়ামী লীগের এমপি হয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাধ দিয়ে দুর্নীতির সাথে জড়িত নেতাদেরকে প্রশ্রয় দিচ্ছে। সরকারী দলের এমপি হয়ে দলের নেতাকর্মী হুমকি দামকি দেয়, আওয়ামী লীগ এর ৭৫এর বছর জীবনে অনেক ত্যাগি নেতা জন্ম দিয়েছেন, পাশাপাশি জন্ম দিয়েছেন মুশতাক এর মতো নেতা, সেই নেতার জন্য দক্ষিন এশিয়ার লোহ মানব হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়েছি।
এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা
