বাগেরহাটের মোল্লাহাটে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে বৃহস্পতিবার (২ মে) রাত ১১টায় মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে মোল্লাহাট থানা পুলিশ।আটককৃত ব্যক্তি উপজেলার কোদালিয়া গ্রামের মো. বিদার আলী মোল্লার ছেলে মো. শরিফুল ইসলাম (৩১)। আটককৃত আসামিকে আজ শুক্রবার (৩ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
