প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী।
আজ রবিবার (২০শে এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর সাড়ে বারোটার দিকে এই বৈঠক শুরু হয়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো ও মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠনসহ নানা বিষয়ে আলোচনা করে এনসিপি।
আজই শেষ হচ্ছে এবারের দল নিবন্ধন আবেদনের সময়। ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে ১০ই মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। এরই মধ্যে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য চিঠি দিয়েছে।
