ময়মনসিংহে ভালুকা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জে পৌর শহরের দত্তপাড়া এলাকায় ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জে পৌর শহরের দত্তপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা ৬ যাত্রী গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমান (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত আরও ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ফজলুর রহমানের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামে।
অন্যদিকে, সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে নাজমুল আনসারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৬ যাত্রী।
নিহতের নাজমুল হুদা আনসারী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ও ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন :

Comments are closed.