শিগগিরই তথ্য কমিশন গঠিত হচ্ছে

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার (২৬ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়ে এ কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন হবেন নারী।

আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর গত ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আবদুল মালেককে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে অব্যাহিত দেওয়া হয় তথ্য কমিশনার শহীদুল আলমকেও। এরপর গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করা হয়।

 

এনএএন টিভি