রাজধানীর তেজগাঁওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রয়েছে
বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখেও কয়েকজনকে এরইমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা ন্যাক্কারজনক কাজ।
যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আমরা বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত দোষী তাদেরকে শনাক্ত করতে কাজ করে যাচ্ছি।
র্যাবের গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছে। যাদেরকে নিয়ে আমরা কাজ করছি।’
সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি উল্লেখ করে তিনি বলেন,
‘তবে তাদের সরাসরি সম্পৃক্ততা পাইনি।
তাদের তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহজনকে নজরদারিতে রেখেছি।’ প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে মা ও শিশুসন্তানসহ ৪ যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
আরও পড়ুন :
- তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নিপীড়ন
- নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমানের গণসংযোগ ও পথসভা
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- আড়াই হাজার উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধীত সভা
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- বিকালে ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী
- অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে পলাতক দল : ওবায়দুল কাদের
- গাইবান্ধায় পরিত্যক্ত পুকুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে আকাশচুম্বী উর্ধ্ব গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
- বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল চালিয়ে ভোটের প্রচারণায় তথ্যমন্ত্রী
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- গাইবান্ধায় হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল যানবাহন ভাংচুর
- শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় পদক প্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রস্তুতি সভা
