রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চালু হতে পারে আজ সোমবার বেলা ১১টার দিকে।
এর মধ্যে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টার দিকে পুরোদমে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছে, সেখানে তা আজ সকালে নতুন করে লাগানো হয়েছে। এরপরই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফারুক আহমেদ বলেন, ‘আমরা এখনো বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। খুব তাড়াতাড়ি পুরোদমে চালাতে পারব বলে আশা রাখি।’

2 Replies to “মেট্রোরেল পুরোদমে চালু হতে পারে দুপুর নাগাদ”
Comments are closed.