বিএনপির পঞ্চম দফায় ডাকা দুদিনের অবরোধের দ্বিতীয় দিনের শুরুতে রাজধানীতে গণপরিবহন কম দেখা গেছে। সপ্তাহের শেষ এ কর্ম দিবসে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর বিমানবন্দর, ফার্মগেট, জিগাতলা ও মিরপুর রোডে স্বাভাবিক দিনের তুলনায় কম পরিবহন দেখা গেছে।
পরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষও ছিলেন কম।
সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ দেখা গেছে। মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা বিরাজ করছে।
বুধবার বিভাগীয় শহরগুলো থেকেও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যান চলাচল করেছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী রয়েছে সড়কে।
সকালে নাইটিঙ্গেল মোড়সহ একাধিক সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে টহল দিতে দেখা গেছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ছোট-বড় অন্তত আটটি যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
গতকাল সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীতে তিনটি গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ রেখে বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে নির্বাচনের তসফিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এদিন সন্ধ্যায় দিনের অন্যান্য সময়ের তুলনায় হঠাৎ করে পরিবহন সংকটে পড়েন রাজধানীবাসী।
আরও পড়ুন :
- ১২ জামায়াত নেতাকর্মীকে ধরে পুলিশে দিলেন আ.লীগের নেতাকর্মীরা
- তফশিল ঘোষণার প্রতিবাদে কাল বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল
- ‘অনলাইনে নির্বাচন ব্যবস্থা সহজ ও পরিশুদ্ধ হবে’

Comments are closed.