৬ সমন্বয়ককে জোর করে মিথ্যা বিবৃতি নেয়ার অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান

ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে জোর করে মিথ্যা বিবৃতি নেয়ার যে অভিযোগ তুলেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন, নবনিযুক্ত ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামান।

শুক্রবার (২রা আগস্ট) সকালে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতির পর এসব কথা বলেন তিনি।

নবনিযুক্ত ডিবি প্রধান বলেন, তারা যেসব অভিযোগ নতুন করে বিবৃতিতে উত্থাপন করেছেন তা সঠিক নয়, তারা ৩২ ঘণ্টা অনশনে থাকার বিষয়টিও সঠিক নয়।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ মূলত তাদের নিরাপত্তার স্বার্থেই হেফাজতে নিয়েছিল। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পর নিরাপদ মনে করেই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি। জোর-জবরদস্তি করে কোনো কিছুই করা হয়নি।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card