দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৮ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৫ হাজার ১৮০ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৭১৭ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১৮ শতাংশ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card