জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

জানা গেছে, বিদায়ী রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জার্মান রাষ্ট্রদূতকে সর্বশেষ শারীরিক অবস্থা অবহিত করেন।

এ সময় ডা. জাহিদ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। 

 

এন এ এন টিভি