টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ৯ উইকেটের সহজ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টানা তিন জয়ে গ্রুপ সি থেকে সুপার এইট নিশ্চিত করলো ক্যারিবিয়ানরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কুশাল ভুর্তেলের উইকেট হারায় নেপাল। দলীয় ২৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত পৌড়েল, আসিফ শেখ ও আরিফ শেখ। ৭ ওভাররে মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পরে নেপাল। তবে দিপেন্দ্র সিং আইরির ৪৭ বলে ৫৮ রানের ইনিংস এবং শেষ দিকে সোমপাল কামির ২৬ রান নেপালকে সম্মানজনক স্কোর তুলতে সাহায্য করে। ২০ ওভার শেষে নেপালের সংগ্রহ দাঁড়ায় ১৩৩।
ক্যারিবিয়ানদের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন জেসন হোল্ডার। এছাড়া একটি করে উইকেট নেন আকিল হোসেন, ম্যাথিউ ফোর্ড, সামার জোসেফ ও রোস্টন চেজ।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, অধিনায়ক সাই হোপ এবং সিমরন হেটমায়ারয়ের অনবদ্য ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন এবং হেটমায়ার খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। এছাড়া ২২ রান করেন ব্রেন্ডন কিং।
ম্যাচ সেরার পুরস্কার ওঠে প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া ক্যারিবিয়ান বোলার জেসন হোল্ডারের হাতে।
