তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ও মোঃ নুরুল হক নূর প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় বাংলদেশ ছাত্র অধিকার কেন্দ্রিয় পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন পার্টির সমন্বিত উদ্যোগে সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরণ।
গতকাল বুধবার রাতে নগরীর দেওভোগ ভূঁইয়ার বাগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক জিসান আহমেদ বিপু ও জেলা সনাতন পার্টির সভাপতি টনি মল্লিকের উদ্যোগে ও বাংলদেশ ছাত্র অধিকার কেন্দ্রিয় পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সনাতন পাটির আয়োজনে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ও মোঃ নুরুল হক নূর(ভিপি নূর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মনোনীত হওয়ায় নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকার ন্যায় দেওভোগ ভূঁইয়ার বাগ এলাকায় সাধারণ মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক জিসান আহমেদ বিপু ও জেলা সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক,সাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর,সহ- সভাপতি উত্তম দাস, উত্তম সূত্রধর,অর্থ সম্পাদক অজয় রায়,সহ- অর্থ সম্পাদক স্বপন বর্মন,মহিলা সম্পাদিকা শিল্পী রানী মন্ডল, সাংগঠণিক সম্পাদক গোপাল ঘোষ,ধর্ম বিষয়ক সম্পাদক পলাশ চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মন্টু সরকারসহ অন্যান্যরা।
