আজ বৃহস্পতিবার সকালে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বী গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায়ের নেতৃত্ত্বে কেন্দ্রিয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা সনাতন পার্টির সভাপতি টনি মল্লিকের নেতৃত্ত্বে জেলা কমিটির নেতৃবৃন্দ যোগদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সংসদ সদস্যবৃন্দ,উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ,পুরোহিত,সেবাইত এবং সনাতন সংগঠণের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত-সেবাইতগণের মধ্যে সম্মানী বিতরণ করেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বর্তমান সরকার শীঘ্রই একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে যাতে করে ফ্যাসিস্ট আমলে এবং ৫ই আগস্ট গণঅভুত্থাণ পরবর্তী সময়ে যে সমস্ত দেবোত্তর সম্পত্তি অবৈধ জবর দখল করা হয়েছে সেই সমস্ত সম্পত্তি মূলত সরকারের সম্পত্তি তথা মন্দির অথবা উপাসনালয়ের সম্পত্তি। পুনরায় সেই সমস্ত সম্পত্তি পুনরুদ্ধার করে স্ব-স্ব কার্যক্রমে ফিরিয়ে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার ঊক্তব্যে বলেন, কংসকে বদ করার জন্য যেমন শ্রী কৃষ্ণের অর্বিভাব হয়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ঠিক জুলাই আন্দোলনে ফ্যাসিস্টকে হটাতে এ দেশের ছাত্র জনতা এক হয়েছিল। ফলে গণতন্ত্র পুনরুদ্ধার করে আজ নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছে। এদেশ কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশী, সম্প্রীতি নষ্টকারীদের বিষয়ে সর্তক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী পুরোহিত-সেবাইতগণের মধ্যে সম্মানী বিতরণ করেন।
